Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ জানালো সোনার বাংলা ইন্স্যুরেন্স

পর্ষদ সভার তারিখ জানালো সোনার বাংলা ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা আগামী ১৩ জুন, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের (৩১ ডিসেম্বর,২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এছাড়া, একই সভায় কোম্পানিটির সমাপ্ত প্রথম প্রান্তিকের (৩১ মার্চ,২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার