তিন দিনে ৬৮০ প্রবাসীকে বহিষ্কার করলো কুয়েত

তিন দিনে ৬৮০ প্রবাসীকে বহিষ্কার করলো কুয়েত
গত মাসের শেষ দিকে মাত্র তিন দিনে ৬৮০ জন প্রবাসীকে বহিষ্কার করেছে কুয়েত। স্থানীয় সংবাদমাধ্যম আল কাবাস ডেইলি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই প্রবাসীরা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে আসা। গত ২৭ মে থেকে ২৯ মে এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বহিষ্কার করে।

ওই প্রবাসীরা আটটি ভিন্ন দেশের নাগরিক। বহিষ্কারের আগে তাদের তালহা কারাগারে রাখা হয়েছিল।

বাসস্থান ও শ্রম আইন লঙ্ঘন, ফৌজদারি কার্যক্রম ও প্রশাসনিক আদেশের খেলাপ করায় তাদের বহিষ্কার করা হয়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই প্রবাসীদের ছবি ও আঙুলের ছাপ রেকর্ড করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না