Ortho Songbad আর্কাইভ

দেড় ঘন্টায় লেনদেন ৪৫২ কোটি

দেড় ঘন্টায় লেনদেন ৪৫২ কোটি
সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নামমাত্র উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ৪৫২ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহষ্পতিবার (৮ জুন) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১৩৭৫ এবং ‘ডিএস ৩০’ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৯০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮২টির,কমেছে ৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৯টি কোম্পানির শেয়ারের।

এসময় ডিএসইতে ৪৫২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসইউ

মুল সাইট থেকে

পুজিবাজার