Ortho Songbad আর্কাইভ

১৪ ঘণ্টা বন্ধের পর আদানির কেন্দ্র থেকে আসছে বিদ্যুৎ

১৪ ঘণ্টা বন্ধের পর আদানির কেন্দ্র থেকে আসছে বিদ্যুৎ
ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে পুনরায় বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জুন) ভোর পৌনে ৪টা নাগাদ সঞ্চালন শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

বিষয়টি নিশ্চিত করেন বিপিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান।

তিনি বলেন, আজ ভোর পৌনে ৪টা থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি থেকে বিদ্যুৎ আসছে।

এর আগে গতকাল বেলা পৌনে ৩টার দিকে চাপাইনবাবগঞ্জে ঝড়ের কারণে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হলে আদানির কেন্দ্র থেকে আমদানি বন্ধ হয়ে যায়। এর পরপরই দ্রুত গ্রিড লাইনে বিদ্যুৎ সংযোগের জন্য পিজিসিবির কর্মকর্তারা কাজ শুরু করেন। দীর্ঘ চৌদ্দ ঘণ্টা পর আমদানি পুনরায় শুরু হলো।

ভারতের আদানি গ্রুপ থেকে বর্তমানে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। প্রথম ইউনিটের পাশাপাশি কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট থেকেও ১০০ মেগাওয়াটের মতো পরীক্ষামূলক বিদ্যুৎ আসছে।

মুল সাইট থেকে

পুজিবাজার