Ortho Songbad আর্কাইভ

আগামীকাল ২ কোম্পানির লেনদেন চালু

আগামীকাল ২ কোম্পানির লেনদেন চালু
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর আগামীকাল সোমবার (১২ জুন) লেনদেন চালু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ  (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে- রিং শাইন টেক্সটাইলস ও রুপালী ব্যাংক লিমিটেড।

সূত্র মতে, আজ রবিবার (১১ জুন) রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

অর্থসংবাদ/এসইউ

মুল সাইট থেকে

পুজিবাজার