Ortho Songbad আর্কাইভ

সয়াবিন তেলের দাম কমলো

সয়াবিন তেলের দাম কমলো
প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারের দাম ১০ টাকা, খোলা তেল ৯ টাকা এবং পাম তেলের দাম ২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার।

রোববার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতি লিটার প্যাকেটজাত সয়াবিন তেল ১০ টাকা কমে ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৬৭ টাকা আর পাম অয়েল ১৩৫ টাকা ছিল, ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা এবং পাম অয়েল সুপার হচ্ছে ১৬৫ টাকা।

এই দাম আজ থেকে কার্যকর হচ্ছে বলেও জানান সিনিয়র সচিব।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতির দিকে উল্লেখ করে তিনি বলেন, আমরা হয়ত আরও ১৫ দিন পর বসে চেষ্টা করব তেলের দাম আরও কমানো যায় কি না।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার