Ortho Songbad আর্কাইভ

ঢাকা ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

ঢাকা ইন্স্যুরেন্সের আয় বেড়েছে
সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭৫ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪ টাকা ৭৭ পয়সা। আগের বছর ছিলো ৩৩ টাকা ৯৯ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার