সর্বোচ্চ দর কমেছে বিমা খাতের কোম্পানিগুলোর

সর্বোচ্চ দর কমেছে বিমা খাতের কোম্পানিগুলোর
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দরপতন হয়েছে বিমা খাতের কোম্পানিগুলোর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে সবচেয়ে বেশি দাম কমেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩০ টাকা ৯০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৯ টাকা ৫০ পয়সা। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৩১ টাকা ৪০ পয়সা বা ২৩ দশমিক ৯৯ শতাংশ।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ২০ দশমিক ৯৬ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর গত সপ্তাহে ২০ দশমিক ৯৪ শতাংশ কমেছে।

এছাড়া, সাপ্তাহিক দর পতন তালিকার শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন