Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৬ জুন) সকাল ৬টা থেকে শনিবার (১৭ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ১৮ হাজার ৬৪০ ইয়াবা, ৭৬ কেজি ৭৮৫ গ্রাম গাঁজা ও ২৫৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


মুল সাইট থেকে

পুজিবাজার