ডিএসসিসির ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে কোরবানির হাটে

ডিএসসিসির ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে কোরবানির হাটে
আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে কোরবানি পশুর হাটে অসুস্থ গবাদি পশুর প্রাথমিক চিকিৎসার পরামর্শ দেওয়ার লক্ষ্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান এ ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে একটি দপ্তর আদেশ জারি করেছেন।

সচিব আকরামুজ্জামান জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৯টি হাটের প্রতিটিতে একজন করে ভেটেরিনারি পরিদর্শকের তত্ত্বাবধানে মোট দুইজন একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। অর্থাৎ প্রতিটি হাটে তিন সদস্যের টিম কাজ করবে।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির এ ৯টি ভেটেরিনারি মেডিকেল টিমের সার্বিক তত্ত্বাবধায়ন এবং সমন্বয়কারী হিসেবে দায়িত্বপালন করবেন। এছাড়া ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যপরিধির মধ্যে রয়েছে টিমের সদস্যরা এবং প্রতিটি হাটে স্থাপিত কন্ট্রোল রুমে তাদের অবস্থান করতে হবে। যেকোনো পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি চিকিৎসা দেবেন তারা। মূলত এ টিমকে ডিএসসিসির আওতাধীন ৯টি হাটে ঈদের আগের তিনদিন দায়িত্ব পালন করতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা