দুই সিটিতে ২৪ ম্যাজিস্ট্রেট নিয়োগ

দুই সিটিতে ২৪ ম্যাজিস্ট্রেট নিয়োগ
আগামী ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই সিটিতে ২৪ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের আগে দুই দিন, ভোটের দিন ও ভোটের পরের দুই দিন এই পাঁচ দিনের জন্য তাদের নিয়োগ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ সালামের সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬ তে উল্লিখিত বিধি ৭২, বিধি ৭৪, বিধি ৭৫, বিধি ৭৬, বিধি ৭৭ এর উপবিধি (১) ও বিধি ৭৮ এর অধীন নির্বাচনী অপরাধসমূহ দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন ১৯০ এর সাবসেকশন ১-এর অধীনে আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্তে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আবশ্যক। এ জন্য, সিলেট সিটিতে ১৪ ও রাজশাহী সিটিতে ১০ জনসহ মোট ২৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৩ মে। মনোনয়নপত্র যাচাই-বাচাই ছিল ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ছিল ২৬ থেকে ২৮ মে। এছাড়াও আপিল নিষ্পত্তি হয়েছে ২৯ থেকে ৩১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১ জুন। প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ২ জুন। নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২১ জুন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা