এনআরবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এনআরবি ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুন ঢাকাস্থ এনআরবি ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাপ্ত ২০২২ সালের বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও মোহাম্মাদ জামিল ইকবাল, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলী আহমেদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, অডিট কমিটির চেয়ারম্যান মো. মতিউর রহমান-সহ অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহ উপস্থিত ছিলেন।
এছাড়াও কিছু পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ স্বশরীরে এবং অন্যান্যরা অনলাইনে অংশগ্রহন করেন।
অর্থসংবাদ/এসএম