‘আগামী’ স্টুডেন্ট ব্যাংকিং সেন্টার চালু ব্র্যাক ব্যাংকের

‘আগামী’ স্টুডেন্ট ব্যাংকিং সেন্টার চালু ব্র্যাক ব্যাংকের
স্টুডেন্ট ব্যাংকিং সেবা প্রদানের জন্য আগামী স্টুডেন্ট ব্যাংকিং সেন্টার নামে আরও একটি সেন্টার চালু করেছে ব্র্যাক ব্যাংক। গত ১৪ জুন ঢাকার গুলশান প্রগতি সরণি আইকন সেন্টারে আনুষ্ঠানিকভাবে সেন্টারটি উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, হেড অব উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ অ্যান্ড আগামী-স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস মেহরুবা রেজা এবং ব্র্যাক ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টুডেন্ট ব্যাংকিং সেন্টার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “পুরোদমে কার্যক্রম শুরু হওয়া এই সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীরা এখন এমন একটি প্রধান জায়গা থেকে নিজেদের সমস্ত স্টুডেন্ট-ব্যাংকিং সেবা নিতে পারবে, যেটি শহরের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো অবস্থিত।

এছাড়াও ঢাকার ধানমন্ডি ২৭- এ প্রথম স্টুডেন্ট ব্যাংকিং সেন্টারট চালু করা হয়। এরপর শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া থেকে অনুপ্রাণিত হয়ে আরও কিছু আগামী স্টুডেন্ট ব্যাংকিং- এর বিশেষ সেন্টার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরোও বলেন, যেহেতু এই এলাকাটির আশেপাশে অসংখ্য বিশ্ববিদ্যালয় রয়েছে, এই সেন্টারটি সেসব শিক্ষার্থীদের বিশেষায়িত সুবিধা প্রদান করবে, যারা মাত্রই তাদের ব্যাংকিং যাত্রা শুরু করেছে। ভবিষ্যতে দেশের অন্যান্য স্থানেও একই ধরনের ডেডিকেটেড সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে।”

‘আগামী’ প্রপোজিশন শিক্ষার্থীদের কাছে বিস্তৃত ব্যাংকিং সলিউশনস নিয়ে কাজ চলতেছে, যেখানে রয়েছে আগামী পারসোনাল লোন, সেভিংস অ্যাকাউন্ট, বিদেশে উচ্চশিক্ষা ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট ফাইল সেবাসহ আরও অনেক কিছু।

এছাড়াও এই সেন্টারে কর্মরত স্টুডেন্ট-ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ অফিসারদের সাথে পরামর্শ করে শিক্ষার্থীরা তাদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সেবাটি নিতে পারবে। আগামী প্রপোজিশনটি ব্র্যাক ব্যাংকের মূল্যবোধের সাথে সম্পৃক্ত, যা শিক্ষার সুযোগ তৈরি এবং মানুষকে তাদের পূর্ণ-সম্ভাবনা বাস্তবায়নে সহায়তা করে সমাজে অবদান রেখে চলেছে।

এ ‘আগামী’ স্টুডেন্ট ব্যাংকিং সেন্টারে শিক্ষার্থী ও অভিভাবকরা চার্জ-ফ্রি সেভিংস অ্যাকাউন্ট খোলা, উচ্চশিক্ষার জন্য ঋণ, বিদেশে টিউশন ফি পাঠানোর জন্য স্টুডেন্ট ফাইল, বিদেশে পড়াশোনার উদ্দেশ্যে ক্রেডিট কার্ড, ফিউচার স্টার অ্যাকাউন্ট খোলা সহ ওয়ান-স্টপ সার্ভিস পাবে।

শিক্ষার্থীরা লাউঞ্জ পরিদর্শন করতে পারবে এবং আগামী স্টুডেন্ট ব্যাংকিং-এর বহুমুখী এবং বিস্তৃত সুযোগ-সুবিধা থেকে নিজের প্রয়োজন অনুযায়ী সেবাটি নিতে পারবে। এছাড়া বিশেষজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি