Ortho Songbad আর্কাইভ

২৪ জুন স্ট্যান্ডার্ড সিরামিকসের বোর্ড সভা

২৪ জুন স্ট্যান্ডার্ড সিরামিকসের বোর্ড সভা
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিস লিমিটেড। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৪ জুন সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ১ টাকা ৩৩ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার