Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানির বোনাস বিওতে প্রেরণ

দুই কোম্পানির বোনাস বিওতে প্রেরণ
লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- মার্কেন্টাইল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে মার্কেন্টাইল ব্যাংক ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২ শতাংশ বোনাস। প্রিমিয়ার ব্যাংক ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ বোনাস।

মুল সাইট থেকে

পুজিবাজার