Ortho Songbad আর্কাইভ

পিপলস্ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পিপলস্ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল) প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩১ ডিসেম্বর (২০২২) নিরীক্ষিত আর্থিক অবস্থার উপর ভিত্তি করে কোম্পানিটির স্থিতিশীল দৃষ্টিভঙ্গি সহ দীর্ঘমেয়াদে ‘সিপিএ এএ’ রেটিং নির্ণয় করা হয়েছে।

এছাড়াও প্রতিষ্ঠানটির ৩১ মার্চ ২০২৩ সালের অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদেন এবং অন্যান্য তথ্য অনুযায়ী রেটিং নির্ণয় করা হয়েছে।

অর্থসংবাদ/এসইউ

মুল সাইট থেকে

পুজিবাজার