Ortho Songbad আর্কাইভ

ডিএসইর লুজার তালিকায় শুধুই বিমা খাত

ডিএসইর লুজার তালিকায় শুধুই বিমা খাত
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকায় ছিল শুধুই বিমা খাতের কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ারদর পতন হয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর আজ ৮ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৩৫ শতাংশ কমেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর এদিন ৬ দশমিক ২০ শতাংশ কমেছে। আর ৬ দশমিক ০২ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স।

টপটেন লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার