রূপালী ব্যাংকে বঙ্গবন্ধু পরিষদ ব্যাংকার্স সমন্বয় কমিটির সভা

রূপালী ব্যাংকে বঙ্গবন্ধু পরিষদ ব্যাংকার্স সমন্বয় কমিটির সভা

রূপালী ব্যাংকে বঙ্গবন্ধু পরিষদ ব্যাংকার্স সমন্বয় কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মঙ্গলবার (২০ জুন) ব্যাংকটির প্রধান কার্যালয়ের ৪র্থ তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় অংশ নেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, রূপালী ব্যাংকের চেয়াম্যান মো. কাজী ছানাউল হক, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয়
কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু, সাংগঠনিক সম্পাদক কাজী রেহান সোবহান, মো. আব্দুস সালাম, এস এম লুৎফর রহমান ও খন্দকার নজরুল ইসলাম।


সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। বক্তারা বঙ্গবন্ধুর অর্থনৈতিক মতবাদ, বাঙালি জাতির মুক্তির ইতিহাস, বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর পরিকল্পনা, নেতৃত্ব নিয়ে আলোচনা ও একই সাথে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল অর্থনৈতিক কার্যক্রম তুলে ধরেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়া। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল রানাসহ বিভিন্ন ব্যাংকের বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীগণ।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি