Ortho Songbad আর্কাইভ

রাজশাহী-সিলেট সিটিতে ৪০ শতাংশ ভোট পড়তে পারে

রাজশাহী-সিলেট সিটিতে ৪০ শতাংশ ভোট পড়তে পারে

রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে ৪০ শতাংশ ভোট পড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।


বুধবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিলতায়নে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, চার ঘণ্টায় ২০ শতাংশ ভোট পড়েছে। নির্ধারিত সময় শেষে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে আমাদের ধারণা। ভোটার শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। ভোটে কোনো অনিয়ম নেই। বৃষ্টির কারণে কিছুটা উপস্থিতি কমলেও সার্বিকভাবে ভোটার উপস্থিতি অনেক ভালো।


তিনি বলেন, কারও কোনো এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ আমাদের কাছে কেউ দেয়নি।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার