Ortho Songbad আর্কাইভ

লোকসানে সমতা লেদার

লোকসানে সমতা লেদার
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স কোম্পানি লিমিটেড। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে।

বুধবার (২১ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৩ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ০২ পয়সা।

সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৮ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার