‘স্বপ্ন’ এখন বসুন্ধরা লিংক রোডে

‘স্বপ্ন’ এখন বসুন্ধরা লিংক রোডে
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেট এখন বসুন্ধরা লিংক রোডে। শনিবার (২৪ জুন) বিকেলে নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক শফিকুল ইসলাম সোহেল, প্রজেক্ট ডেভেলপমেন্ট ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, স্বপ্নর হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান, রিজিওনাল অপারেশন মো. আশরাফুল ইসলাম, সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার নাসিরুল কবিরসহ অনেকে।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৫৬টি জেলায়। বসুন্ধরা লিংক রোডের নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকেরা নতুন এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।

স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, উদ্বোধন উপলক্ষে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

বসুন্ধরা লিংক রোডের আউটলেটের পুরো ঠিকানা: প্লট: ৩১০-৩১১ ব্লক: এ, রোড ১৩, বসুন্ধরা লিংক রোড, ঢাকা ।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি