টেস্ট দলে সুযোগ পেতে সরফরাজকে আর কী করতে হবে

টেস্ট দলে সুযোগ পেতে সরফরাজকে আর কী করতে হবে
সবাইকে বেশ অবাক করে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলেন না সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে যাওয়া এই ক্রিকেটার অবশ্য এর প্রতিবাদও জানিয়েছেন। মুখে কিছু না বলে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি তিন অঙ্কের ইনিংসের ভিডিও পোস্ট করেন তিনি। উইকেটের চারদিকে তাকে খেলতে দেখা যাচ্ছে।

ভিডিওর শুরুতেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সরফরাজ প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৩ ইনিংসে ৮০.৪৮ গড়ে ৩৩৮০ রান করেছেন। হাঁকিয়েছেন ১২টি সেঞ্চুরি এবং ৯টি ফিফটি। সর্বোচ্চ ইনিংস ৩০১ রানের।

তিনি হয়তো নির্বাচকদের বোঝাতে চেয়েছেন যে লাল বলের ক্রিকেটে তার ওপর ভরসা রাখা যায়।

টেস্ট দলে সুযোগ পেতে হলে আর কী করতে হবে, এমন ক্ষুদ্ব প্রতিক্রিয়া ব্যত্ত করেছেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার।

‘গত তিন মৌসুম ধরে ১০০ গড়ে রান করেছে সরফরাজ। এর পরও সে সুযোগ পায়নি! সুযোগ পেতে তাকে আর কী করতে হবে? একাদশে না রাখলেও তাকে অন্তত দলে নিতে পারত।’

গত তিনটি রঞ্জি মৌসুমে যথাক্রমে ৯২৮, ৯৮২ ও ৫৫৬ রান করেছেন সরফরাজ। তার পরও তিনি ভারতীয় দলে ব্রাত্য।

অন্যদিকে আইপিএলে ভালো পারফর্ম করে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। গাভাস্কারের প্রশ্ন, তাহলে কি দলে সুযোগ পেতে হলে আইপিএলে ভালো খেললেই চলবে? তিনি বলেছেন, ‘সরফরাজকে বলে দেওয়া হোক যে রঞ্জি খেলে কোনো লাভ নেই। আইপিএলে ভালো খেললেই লাল বলের ক্রিকেটে সুযোগ পাওয়া যাবে। তাহলে হয়তো তাকে আর এত পরিশ্রম করতে হবে না।’

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের