কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি অনুদান

কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি অনুদান
ফেনীর ছাগলনাইয়ায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড । শনিবার (২৪ জুন) প্রগতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডকে ব্যাংকের বিশেষ সিএসআর ফান্ডের আওতায় এই অনুদান দেয়া হয়।

মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী রিজিওনাল হেড ও এসভিপি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে সমিতির সদস্য আবদুর রহিম পাটোয়ারীর কাছে একটি পাওয়ার টিলার হস্তান্তর করেন।

এসময় মার্কেন্টাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, মার্কেন্টাইল ব্যাংক ছাগলনাইয়া শাখা প্রধান, প্রগতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য ও কৃষকরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি