অ্যাপল ইয়ারপডের শখ মেটান ‘অপো ইনকো এয়ারে’

অ্যাপল ইয়ারপডের শখ মেটান ‘অপো ইনকো এয়ারে’
ঈদ দীর্ঘ যাত্রার সঙ্গীও হতে পারে পছন্দের কোনো শিল্পীর গান। এজন্য সঙ্গে রাখতে পারেন ইয়ারবাড। ব্যাগের ভেতর বা পকেটে যে কোনো জায়গায় রেখে বহন করতে পারবেন। তার পেঁচিয়ে যাওয়ার ঝামেলাও নেই।

দিন দিন বাড়ছে ওয়্যারেবল গ্যাজেটের জনপ্রিয়তা। তার মধ্যে ইয়ারবার অন্যতম। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন নামিদামি কোম্পানি আনছে নতুন নতুন ইয়ারবাড। যারা নতুন ইয়ারবাড কেনার কথা ভাবছেন, চলুন জেনে নেওয়া যাক সাধ্যের মধ্যে এই ঈদে কিনতে পারেন এমন ৩টি ইয়ারবাড-

রেডমি বাডস ৩ লাইট


চীনা ইলেকট্রনিক্স ব্র্যান্ড রেডমির রয়েছে স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নানান পণ্য। বেশ কিছুদিন আগেই সংস্থাটি তার ইয়ারবাড নিয়ে এসেছে। তার মধ্যে রেডমি বাডস ৩ লাইট অন্যতম। এটি এক চার্জে ১৮ ঘণ্টা চালাতে পারবেন। এছাড়াও এর সবচেয়ে ভালো ফিচার হলো এতে টাচ কন্ট্রোল পেয়ে যাবেন। অর্থাৎ এতে আপনি টাচের সাহায্যেই কল, গান সবকিছু কন্ট্রোল করতে পারবেন।

ওয়ানপ্লাস নর্ড বাডস


ওয়ানপ্লাস নর্ড বাডসে ১২.৪এমএম টাইটানিয়াম ড্রাইভার পাবেন। এতে আপনি আল্ট্রা ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাবেন এবং মাত্র ১০ মিনিট চার্জ দিলেই ৫ ঘণ্টা চালাতে পারবেন। ইয়ারবাডটি IP55 রেটিং পেয়েছে। ৩ হাজারের মধ্যেই কিনতে পারবেন এই ইয়ারবাডটি।

অপো ইনকো এয়ার ২


যারা অ্যাপলের ইয়ারপড কিনতে পারছেন না। তারা শখ মেটাতে এই ইয়ারবাডটি কিনতে পারেন। কারণ অপো ইনকো এয়ার ২ দেখতে একেবারেই অ্যাপল এয়ারপডসের মতো। কোম্পানির দাবি, এটি এক চার্জে ২৪ ঘণ্টা একটানা চলতে পারবে। এই ইয়ারবাডে আপনি এএনসির মতো ফিচারটি পাবেন না। তবে কোম্পানির মতে অডিওর গুণমান দুর্দান্ত। এই ইয়ারবাডটিও ৩ হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা