ব্র্যাক ব্যাংক রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইন ও পুরষ্কার বিতরণ

ব্র্যাক ব্যাংক রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইন ও পুরষ্কার বিতরণ
ব্র্যাক ব্যাংক আয়োজিত রেমিট্যান্স সুবিধাভোগীদের জন্য ৩ মাসব্যাপী রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইনে এপ্রিল মাসে সর্বোচ্চ একাউন্ট ক্রেডিটে রেমিট্যান্স গ্রহণ করে ১ম স্থান অর্জন করেন বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেটের গ্রাহক মঞ্জুরুল ইসলাম।

মঙ্গলবার (১৩জুন) চট্টগ্রাম জেলার বারইয়ারহাট এজেন্ট আউটলেটে আয়োজিত রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইনের পুরষ্কার ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ১ম পুরস্কার বিজয়ী গ্রাহকের হাতে এয়ার কন্ডিশনার হস্তান্তর করা হয়।

ব্র্যাক ব্যাংকের মাস্টার এজেন্ট আশরাফ উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রধান শাহরিয়ার জামিল, এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রধান নাজমুল হাসান, এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম ডিভিশনের রিজিওনাল কো-অর্ডিনেটর কামরুল হাসান, সাংবাদিক নুরুল আলম, ব্র‍্যাক ব্যাংক সীতাকুণ্ড শাখা ব্যবস্থাপক আনিসুর রহমান, এসএমই ম্যানেজার আবদুর রাজ্জাক, এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম রিজিওনের টিম লিড কফিল উদ্দিন সহ ব্র‍্যাক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রেমিট্যান্স সুবিধাভোগী, গ্রাহক ও ব্র‍্যাক ব্যাংকের শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্স এর গুরুত্ব তুলে ধরেন। এছাড়া রেমিট্যান্স সুবিধাভোগী ও বিভিন্ন পর্যায়ের গ্রাহকগণ দেশে বৈধ উপায়ে আগত বৈদেশিক রেমিট্যান্স সেবার গতি বৃদ্ধি, মান উন্নয়ন ও ব্যাংক সমূহকে আরও বেশি গ্রাহকবান্ধব হবার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি