এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম
এসএম পারভেজ তমাল এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মিয়া আরজু।

রবিবার (২৫ জুন) ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৭তম সভায় সর্বসম্মতিক্রমে তারা পুনর্নির্বাচিত হন।

এর আগে ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের সরাসরি ভোটে তারা পরিচালক হিসেব নির্বাচিত হন। ব্যাংকের উদ্যোক্তা আবু বকর চৌধুরী পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের নিয়োগের বিষয়ে অনাপত্তি প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রবাসী সফল উদ্যোক্তা এসএম পারভেজ তমাল এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। ২০১৭ সালের ১০ ডিসেম্বর তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন। প্রযুক্তিনির্ভর উপশাখা ব্যাংকিং, প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য ক্ষুদ্রঋণ চালু এবং অ্যাপের মাধ্যমে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা প্রদান তার যোগ্য নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার ফসল। পারভেজ তমালের নেতৃত্বে মাত্র ৫ বছরে এনআরবিসি ব্যাংক ব্যাপক সেবা প্রসারে গ্রাম-বাংলার প্রান্তিক মানুষের ব্যাংকে পরিণত হয়েছে। তার যুগোপযোগী সেবার উদ্ভাবন ও সম্প্রসারণের কারণে এনআরবিসি ব্যাংক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছে।

রাশিয়ার ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক অ্যান্ড ইকোনোমিকসে স্নাতকোত্তর পারভেজ তমাল বিদেশে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড লজিস্টিক, আইটি ডিস্ট্রিবিউশনে একজন সফল উদ্যোক্তা। তিনি সর্বাধিক রেমিটেন্স পাঠিয়ে অনিবাসী বাংলাদেশি (এনআরবি) হিসেবে একাধিকবার সিআইপি নির্বাচিত হয়েছেন। পারভেজ তমাল এফবিসিসিআইয়ের একজন অন্যতম সদস্য।

ব্যাংকের ভাইস-চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত রফিকুল ইসলাম মিয়া আরজু রাশিয়ার জর্জিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি রাশিয়ার অন্যতম সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী। এনআরবিসি ব্যাংকের এ উদ্যোক্তা এর আগে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সফল প্রবাসী ব্যবসায়ী আবু বকর চৌধুরী ব্যাংকের একজন উদ্যোক্তা এবং এর আগে এ ব্যাংকের পরিচালক ছিলেন। নতুন করে পরিচালক হওয়ার পর তাকে ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি