ফের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছুঁইছুঁই

ফের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছুঁইছুঁই
ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দুদিনের ব্যবধানে ফের রিজার্ভ বেড়েছে। রোববার (২৫ জুন) রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (২২ জুন) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার। এর আগের দিন বুধবার ২৯ বিলিয়নের ঘর অতিক্রম করে রিজার্ভ দাঁড়ায় ৩০ দশমিক ২ বিলিয়ন ডলার। গত ২৫ জুন রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি দায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার পরিশোধের পর ৮ মে রিজার্ভ কমে দাঁড়িয়েছিল ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে।

এদিকে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রবাসী আয়ে গতি বেড়েছে। দেশের রিজার্ভের অন্যতম উৎস রেমিট্যান্স বা প্রবাসী আয়। চলতি জুন মাসের ২৩ দিনে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে) ১৯ হাজার ৪০৩ কোটি টাকারও বেশি।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মো. সরওয়ার হোসেন বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভও বেড়েছে। অনেক ব্যাংকের কাছে এখন এলসি বা লেটার অফ ক্রেডিট পরিশোধের পর্যাপ্ত ডলার রয়েছে। সামনে রিজার্ভ আরও বাড়বে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান