কাঁচা মরিচ-টমেটো আমদানির অনুমতি

কাঁচা মরিচ-টমেটো আমদানির অনুমতি
দাম বেড়ে যাওয়ায় কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দিয়েছে সরকার। রোববার (২৫ জুন) সকাল থেকে এ অনুমতি দেওয়া হচ্ছে বলে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাজারে কাঁচা মরিচের দাম ৩০০ টাকা ছুঁয়েছে। এ অবস্থায় আমদানির অনুমতি দিল কৃষি মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি বা আইপি আজ সকাল থেকে দেওয়া হচ্ছে। আজ সারাদিনে মোট ৩০টি আইপি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আসবে।

অন্যদিকে ৬৮টি আইপির বিপরীতে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান