আদানির দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ আসা শুরু

আদানির দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ আসা শুরু

ভারতের আদানি গ্রুপের ঝাড়খণ্ডের কড্ডা বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সোমবার মুম্বাই স্টক এক্সচেঞ্জে দেওয়া এক চিঠিতে আদানি পাওয়ার এ তথ্য জানিয়েছে।


চিঠিতে বলা হয়, পরীক্ষামূলক কার্যক্রম শেষে রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।


বিদ্যুৎকেন্দ্রটি এখন পূর্ণ এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। গত ৮ জুন থেকে পরীক্ষামূলক উৎপাদনে যায় দ্বিতীয় ইউনিটটি। গত ৭ এপ্রিল ৭৪৮ মেগাওয়াট সক্ষমতার প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করে।এই কেন্দ্র থেকে চাহিদা অনুসারে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে ভারতীয় কোম্পানি আদানি।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা