বিশ্বব্যাপী ১৩ লাখ গাড়ি প্রত্যাহার হোন্ডার

বিশ্বব্যাপী ১৩ লাখ গাড়ি প্রত্যাহার হোন্ডার
রিয়ারভিউ ক্যামেরা ইমেজ সমস্যা থাকায় বিশ্ববাজার থেকে ১৩ লাখ গাড়ি প্রত্যাহার করে নিয়েছে হোন্ডা মোটর। সম্প্রতি ইউএস ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

বিভিন্ন সমস্যার কারণে টেসলা থেকে শুরু করে বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজার থেকে গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে। হোন্ডার প্রত্যাহারকৃত গাড়ির মধ্যে রয়েছে ২০১৮-২৩ ওডিসি, ২০১৯-২২ পাইলট ও ২০১৯-২৩ পাসপোর্ট মডেল। সংযোগ তারে ত্রুটি থাকায় রিয়ারভিউ ক্যামেরায় ছবি প্রদর্শন হয় না। এ কারণে সড়কে দুর্ঘটনার মাত্রা বেড়ে যায়। শুধু যুক্তরাষ্ট্র থেকেই ১৩ লাখ গাড়ি প্রত্যাহার করবে জাপানিজ বহুজাতিক প্রতিষ্ঠানটি। এছাড়া কানাডা ও মেক্সিকো থেকে যথাক্রমে ৮৮ ও ১৬ হাজার গাড়ি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে হোন্ডা।

অন্যদিকে ২০২১ সালে ইস্যুকৃত গাড়ির বিপরীতে ওয়ারেন্টি বাড়িয়েছিল প্রতিষ্ঠানটি। এনএইচটিএসএর তথ্য বলছে, ২০১৭ সালের মে থেকে চলতি বছরের জুনের মধ্যে ত্রুটিগত কারণে ২ লাখ ৭৩ হাজার ৮৭০টি ওয়ারেন্টির দাবি আসে। যদিও আহত বা মৃত্যুর ঘটনা ঘটেনি। ডিলাররা বিদ্যমান ডিসপ্লে অডিও ও গাড়ির টার্মিনাল সংযোগ এবং অডিও ডিসপ্লে ইউনিটকে সঠিকভাবে সংযোগ করতে গাড়ির তারের সংযোগের ওপর একটি সোজা কভার ইনস্টল করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না