মাঝ আকাশে ফ্লাইটের মেঝেতে মলত্যাগ, যাত্রী আটক

মাঝ আকাশে ফ্লাইটের মেঝেতে মলত্যাগ, যাত্রী আটক

ভারতে আকাশপথে ভ্রমণের সময় এক ব্যক্তি ফ্লাইটের ভেতরে মলত্যাগ ও প্রস্রাব করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাকে আটকও করা হয়েছে। গত শনিবার (২৪ জুন) মুম্বাই-দিল্লি যাওয়ার সময় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে।


ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।


এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, মুম্বাই থেকে দিল্লি যাওয়ার সময় মাঝ আকাশে থাকা অবস্থায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের মেঝেতে মলত্যাগ ও প্রস্রাব করার অভিযোগে দিল্লিতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি গত শনিবার (২৪ জুন) এআইসি ৮৬৬ নাম্বার ফ্লাইটে ঘটে বলেও জানায় পুলিশ।


বার্তাসংস্থা বলছে, অভিযুক্ত ওই যাত্রীর নাম রাম সিং। আটকের পর তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটির ১৭এফ নাম্বার সিটের যাত্রী রাম সিং বিমানের ৯ নং সারিতে মলত্যাগ ও প্রস্রাব করেন এবং থুথু ফেলেন।


আরও বলা হয়, বিমানের ভেতরে ওই ব্যক্তির ‘অসদাচরণ’ পর্যবেক্ষণ করে কেবিন ক্রু তাকে মৌখিক সতর্কবাণী দেয় এবং একপর্যায়ে তাকে অন্যদের থেকে আলাদা করে রাখা হয়।


পরে ফ্লাইটের পাইলট-ইন-কমান্ডকেও পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় এবং নিরাপত্তা চেয়ে অবিলম্বে বার্তাও পাঠানো হয়।


এছাড়া ফ্লাইটের ভেতরে এই ধরনের কাজ বেশ কয়েকজন যাত্রীকে বিক্ষুব্ধ করেছে বলেও এফআইআরে বলা হয়েছে।


এনডিটিভি বলছে, গন্তব্যে পৌঁছানোর পর এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা প্রধান সেখানে উপস্থিত হন এবং অভিযুক্ত যাত্রীকে স্থানীয় থানায় নিয়ে যান। পরে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারা (অশ্লীল কাজ) এবং ৫১০ (জনসমক্ষে মাতাল ব্যক্তির অসদাচরণ) ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না