আজ থেকে ঈদের পাঁচ দিনের ছুটি শুরু

আজ থেকে ঈদের পাঁচ দিনের ছুটি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ জুন) থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের টানা ছুটি। আগামী রোববার (২ জুলাই) খুলবে অফিস।


ঈদে সাধারণত তিন দিন ছুটি থাকে। এবার ঈদ বৃহস্পতিবার পড়ায় পরের দুই দিন এমনিতেই সাপ্তাহিক ছুটি। এজন্য নির্বাহী আদেশে এক দিন ছুটি বাড়ানো হয়। ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি ঘোষণা করে সরকার।


গত ১৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়। এর আগে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করে।


আগামী বৃহস্পতিবার (২৯ জুন) দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যে ঈদ উদযাপন করতে অনেকেই রাজধানী ছেড়ে গেছেন। আজ ও আগামীকাল ঘরমুখী মানুষের ব্যাপক চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা