আখাউড়া স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে টানা ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ থেকে আগামী ২ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।


মঙ্গলবার (২৭ জুন) সকালে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


জানা গেছে, আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে এ ছুটি ঘোষণা করেন। তবে ছুটি চলাকালে স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।


সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে মঙ্গলবার (২৭ জুন) থেকে আগামী ২ জুলাই পর্যন্ত ছয় দিনের ছুটি ঘোষণা করেছে। ছুটি শেষ আগামী ৩ জুলাই থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর