দ্রুতই ভালো খবর পাবে বাংলাদেশ

দ্রুতই ভালো খবর পাবে বাংলাদেশ
মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ দ্রুতই ভালো খবর পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। তারাও চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যাতে আরও সুদৃঢ় হয়। বাংলাদেশও সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারসাম্য পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী।

মোমেন বলেন, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রে যেসব ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, তা খতিয়ে দেখছে তারা। দ্রুতই ভালো কোনো খবর পাবে বাংলাদেশ।

বুধবার সিলেটে নিজ বাড়িতে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। তাই সবাই বাংলাদেশকে ইজ্জত দিচ্ছে। সম্পর্ক উন্নয়নে বিভিন্ন দেশ ঘন ঘন বাংলাদেশ সফর করছে।

ড. মোমেন আরও বলেন, মার্কিন প্রেaসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী।তাই যুক্তরাষ্ট্র থেকেও ঘন ঘন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন।ax

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা