Ortho Songbad আর্কাইভ

অর্ধবার্ষিক হিসাব সমাপনী করায় রূপালী ব্যাংকের এমডিকে অভিনন্দন

অর্ধবার্ষিক হিসাব সমাপনী করায় রূপালী ব্যাংকের এমডিকে অভিনন্দন
২০২৩ সালের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) হিসাব সমাপনী সফলভাবে সম্পন্ন করায় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা (এমডি) পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এসময় চেয়ারম্যান ব্যাংকের খেলাপী ঋণ আদায়ে সর্বাধিক গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি ব্যাংকের এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক রুখসানা হাসিন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মো. আলী আক্কাস ও মো. রফিকুল আলম। ডিএমডি তাহমিনা আখতারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ডিএমডি হাসান তানভীর, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মোহাম্মদ শাহেদুর রহমান, শিকদার ফারুক এ আজম, কমল ভট্টাচার্য ও মো. নোমান মিয়া।

এসময় রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ, বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও দক্ষিণের আওতাধীন শাখা ব্যবস্থাপকগণ, ভার্চুয়্যালি সকল শাখা ব্যবস্থাপক, ১০ টি বিভাগীয় কার্যালয়ের জিএম ও ৩৬ টি জোনাল অফিসের জোনাল প্রধানরা সংযুক্ত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার