Ortho Songbad আর্কাইভ

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন মেহরীন

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন মেহরীন
বঙ্গনারী সম্মাননা পুরস্কার পেলেন সঙ্গীতশিল্পী মেহরীন। তার হাতে সম্মাননা তুলে দেন হিউমান রাইটসের চেয়ারম্যান বুম্বা চক্রবর্তী,অভিনেত্রী প্রিয়া কার্পা,আয়োজক সুরিয়া সিনহা এবং অভিনেত্রী সোমা চক্রবর্ত।

রবিবার ( ২ জুলাই ) সন্ধ্যায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সত্যজিৎ রায় অডিটরিয়ামে এই অনুষ্ঠান হয়। এসময় বাংলার সফল নারীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।

বিনোদন অঙ্গনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ থেকে সঙ্গীতশিল্পী মেহরিনকে দেওয়া হয় এই পুরস্কার। তিনি ছাড়াও মমতা শংকর,অপরাজিতা আঢ্যসহ ১৯ জনকে এবার সম্মাননা দিয়েছে সংগঠনটি। যে সব মায়েরা সন্তানদের এগিয়ে নিতে নিজেরা আজীবন আড়ালে থেকে যান তাদের প্রতি বঙ্গনারী সম্মাননাটি উৎসর্গ করেছেন সংগীতশিল্পী মেহরীন।

মুল সাইট থেকে

পুজিবাজার