Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ পাঠিয়েছে ডিবিএইচ ফাইন্যান্স

লভ্যাংশ পাঠিয়েছে ডিবিএইচ ফাইন্যান্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।

সোমবার (৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ২৮ মার্চ সর্বশেষ হিসাববছরে (২০২২) বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ। বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত লভ্যাংশ অনুমোদনের পর বিনিয়োগকারীদের হিসাবে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রেরণ করেছে কোম্পানিটি। বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে লভ্যাংশ পাঠায় প্রতিষ্ঠানটি।

মুল সাইট থেকে

পুজিবাজার