Ortho Songbad আর্কাইভ

অনুমতি ছাড়া হজ করতে গিয়ে আটক সাড়ে ১৭ হাজার

অনুমতি ছাড়া হজ করতে গিয়ে আটক সাড়ে ১৭ হাজার
বিনা অনুমতিতে হজ পালনের চেষ্টা করায় চলতি বছর ১৭ হাজার ৬১৫ জনকে আটক করেছে সৌদি প্রশাসন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি জননিরাপত্তা ও হজ বিষয়ক নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল বাসামিকে উদ্ধৃত করে খবরে বলা হয়, আটককৃতদের মধ্যে আবাসন ও কর্মসংস্থান নীতি এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ৯ হাজার ৫০৯ জনের বিরুদ্ধে। এ তালিকায় রয়েছেন হজ ক্যাম্পেইন চালানো ১০৫টি ভুয়া প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরাও।

অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশের সময় ফিরিয়ে দেয়া হয় ২ লাখ ২ হাজার ৬৯৫ জনকে। আটকে দেয়া হয় ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি যানবাহন। ওই সময় অবৈধভাবে পবিত্র নগরীতে প্রবেশের অভিযোগে আটক হয়েছেন অন্তত ৩৩ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার