Ortho Songbad আর্কাইভ

পাঁচ বছরে সেচ বাবদ কৃষিতে ভর্তুকি ১ হাজার ১৩২ কোটি টাকা

পাঁচ বছরে সেচ বাবদ কৃষিতে ভর্তুকি ১ হাজার ১৩২ কোটি টাকা
২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত বোরো মৌসুমে কৃষি খাতে সেচ বাবদ এক হাজার ১৩২ কোটি ৭০ লাখ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

কৃষিমন্ত্রী বলেন, প্রণোদনা, পুনর্বাসন, আর্থিক সুবিধা ও কৃষি ঋণ প্রাপ্তির জন্য কৃষকদের নিবন্ধন করে ‘কৃষি উপকরণ কার্ড’ দেওয়া হয়। সারাদেশে এ কার্ডধারী কৃষকের সংখ্যা ২ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৮৬৯ জন।


মুল সাইট থেকে

পুজিবাজার