Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৪

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৪
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে শনিবার (৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৯১১৬ টি ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ২৫ গ্রাম গাঁজা, ৪৬৬ গ্রাম (২৫০ পুরিয়া) হেরোইন এবং দুই বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


মুল সাইট থেকে

পুজিবাজার