আর্থিক অর্ন্তভুক্তি বৃদ্ধিকরণে এবি ব্যাংক-গ্রামীণফোনের চুক্তি
আর্থিক অর্ন্তভুক্তি জোরদার করার লক্ষ্যে গ্রামীণফোন রিটেইলারদের ব্যাংকের এজেন্ট হিসেবে নিয়োগদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে এবি ব্যাংক লিমিটেড। এই চুক্তির মাধ্যমে দেশের সর্বস্তরের জনগণকে ফিনান্সিয়াল ইকোসিস্টেমে আনার ক্ষেত্রে আরও একটি মাইফলক রচিত হলো।
এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মিজানুর রহমান এবং গ্রামীণ ফোনের চিফ ডিজিটাল অফিসার জনাব সোলায়মান আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ উভয় প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।