প্রযুক্তিখাতে মার্কিন বিনিয়োগ ডিজিটাল অর্থনীতির পথ সুগম করবে
বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগ দুদেশের ডিজিটাল অর্থনীতির বিকাশের পথ সুগম করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার (১১ জুলাই) আইসিটি টাওয়ারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অফ কমার্সের ডেপুটি চিফ কাউন্সিল মি. জো ইয়াং এর নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠকে বন্ধুপ্রতিম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে মার্কিন সাইবার নিরাপত্তায় কর্মরত দলের সদস্যদের দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সাইবারকে কীভাবে নিরাপদ রাখা যায় সে বিষয়ে আলোচনা হয়।
এছাড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের ডিইআইইডি, ইডিজিই ও শিফট প্রকল্পের অধীনে বিভিন্ন কার্যক্রম এবং স্টার লিঙ্কে মার্কিন স্পেসএক্স কোম্পানিকে বাংলাদেশে নিয়ে আসার জন্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। এ সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জেনারেল কাউন্সিল অফিসের সিনিয়র অ্যাটর্নি জোসেফ এল গাট্টুসো, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অফিসার জেমস্ এস গার্ডিনার, এনার্জি-ইএসটিএইচ এবং আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।