Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি’র (আইবিটিআরএ) উদ্যোগে সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে “জার্নি টুয়ার্ডস ইউনিভার্সেল ব্যাংকিং অডিটিং ফর অ্যাচিভিং এক্সিলেন্স ইন ব্যাংক” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়।

আইবিটিআরএর প্রিন্সিপাল (চলতি দায়িত্ব) কে. এম. মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ আলতাফ হুসাইন এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম ও কাজী মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী। ব্যাংকের অডিট অ্যান্ড ইনসেপশন ডিভিশনের ১০০ জন নির্বাহী ও কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার