Ortho Songbad আর্কাইভ

রামপুরা উপকেন্দ্রের ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত

রামপুরা উপকেন্দ্রের ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত করা হয়েছে।

অনিবার্য কারণবশত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে জারি করা শিডিউল অনুযায়ী ট্রান্সফরমার স্থাপনের কাজ ১৬ জুলাই থেকে শুরু করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।

নতুন সময়সূচি নির্ধারিত হলে পরবর্তী সময়ে তা জানিয়ে দেওয়া হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার