Ortho Songbad আর্কাইভ

এবি ব্যাংকের ভোলা সদর উপশাখার উদ্বোধন

এবি ব্যাংকের ভোলা সদর উপশাখার উদ্বোধন
এবি ব্যাংক লিমিটেড তাদের ভোলা সদর উপশাখার কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (১৩ই জুলাই) ভোলা সদর উপজেলার সদর রোড সংলগ্ন কে.জাহান শপিং কমপ্লেক্সে উপশাখাটির উদ্বোধন করা হয়।

এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী এ উপশাখাটির উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ এবং এবি ব্যাংকের  প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ ব্যাংকের পরিচালকবৃন্দ।

মুল সাইট থেকে

পুজিবাজার