আরও দুই জেলায় নতুন ডিসি

আরও দুই জেলায় নতুন ডিসি
আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্প্রতি নিয়োগ দেওয়া দুই জেলায় ডিসি অদলবদল করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ জুন) এ রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, নওগাঁর ডিসি নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. গোলাম মওলা। মুন্সিগঞ্জের ডিসি কাজী নাহিদ রসুলকে গাইবান্ধায় ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে গত ৬ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদকে ভোলার ডিসি নিয়োগ দেওয়া হয়। তাকে আজকে শরীয়তপুরের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (পিএস) আরিফুজ্জামানকে শরিয়তপুরের ডিসি করা হয়েছিল। কিন্তু উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের নির্বাচনী এলাকাও শরীয়তপুর। তাই বৃহস্পতিবার আরিফুজ্জামানকে ভোলার ডিসি হিসেবে বদলি করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা