Ortho Songbad আর্কাইভ

ইন্টারন্যাশনাল লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ইন্টারন্যাশনাল লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।


সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির লোকসান হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ১১ পয়সা।


গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল মাইনাস ১৬৪ টাকা ৩৯ পয়সা।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার