Ortho Songbad আর্কাইভ

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

গত ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।


সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি বছরে প্রথম ৩ মাসে কোম্পানিটি ৩ কোটি ১৭ লাখ ১৪ হাজার ৫৭৯ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৭ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকা।


আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে মাইনাস ২৩৯ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৩ কোটি ১৭ লাখ ৭ হাজার টাকা।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার