Ortho Songbad আর্কাইভ

রুপালী লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

রুপালী লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এদিন সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৮ জুলাই) রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৯ টাকা বা ১০ শতাংশ কমেছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আজ ১৭ টাকা বা ৯ দশমিক ৯২ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডসের শেয়ারদর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৭৫ শতাংশ।

আজ ডিএসইতে সর্বোচ্চ দরপতন হওয়া অপর কোম্পানিগুলো হলো- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, লুব-রেফ এবং ফার কেমিক্যাল।


মুল সাইট থেকে

পুজিবাজার