Ortho Songbad আর্কাইভ

আইডিএলসি গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

আইডিএলসি গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা
বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড আইডিএলসি গ্রোথ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

৩০ জুন, ২০২৩ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয় ৩৬ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার